কাঁসাই নদীতে ধস - The News Lion

কাঁসাই নদীতে ধস

 


দি নিউজ লায়ন;  প্রবল বৃষ্টির জলে নদী ফুলে ফেঁপে ওঠায়  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মাগুরিয়ায় কাঁসাই নদীতে ধস নামছে। এরফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাম বাসীরা। যে কোনো সময়ে কাঁসাই নদীর পাড় ভেঙ্গে গ্রামে জল ঢুকতে পারে বলে তারা আশংকা করছেন । স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে  শনিবার বালির বস্তা ফেলে ধস ঠেকানোর কাজ চলছে।  দাসপুর থানার মাগুরিয়া এলাকায় যেভাবে কাঁসাই নদীর পাড়ে ধস দেখা দিয়েছে তাতে মাগুরিয়া সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ।


যেকোনো সময় ওই নদীর পাড় ভেঙ্গে কংসাবতী নদীর জল ওই এলাকায় ঢুকে প্লাবিত করবে  বলে আশংকা করছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ফেলে মাগুরিয়া এলাকায় কংসাবতী নদীর ধস ঠেকানোর কাজ শুরু করেছে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সেচ দপ্তরের আধিকারিকরা। সেচ দফতরের পক্ষ থেকে জানানো হয় যে যুদ্ধকালীন ভিত্তিতে দাসপুর থানার মাগুরিয়া এলাকায় কংসাবতী নদীর পাড়ে যে ধস দেখা দিয়েছে তা মেরামত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।


ওই এলাকার বাসিন্দাদের সেচ দফতরের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ।ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীদের চোখেমুখে আতঙ্কের ছাপ। তারা বানভাসী হওয়ার আশঙ্কা করছেন ।তবে ধস মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.